হুমায়ূন কবির

নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ, নাটোরের গুণী ও কৃতি শিক্ষার্থী, গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, ৫৯ নাটোর -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সুপারিশের আলোকে
নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ, নাটোরের একাডেমিক কাউন্সিলের ১৪২তম সভায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শফিক নেওয়াজ তালুকদার মহোদয় ৭ সদস্য বিশিষ্ট (আংশিক) এ্যালামনাই এসোসিয়েশন কমিটি গঠন ও অনুমোদন করেন।
এই এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, জনাব এ্যাড. এম রুহুল আমিন তালুকদার টগর , সাধারণ সম্পাদক, জনাব এস এম আব্দুর রউফ টুটুল ।
দলনিরপেক্ষ একটি শক্তিশালী সংগঠন হিসেবে এই এ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ, শিক্ষাবান্ধব, প্রতিযোগিতামূলক ও যুগোপযোগী শিক্ষাখাতে সহযোগিতা করার লক্ষ্যে এই এ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হয়েছে। আগামী ৩(তিন)মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন, এ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র প্রণয়ন ও একটি সুদৃঢ় কার্যপ্রণালী প্রণয়ণ করা হবে।