নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, টিন এবং গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৭ জুন বুধবার সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরনবী ভূঁইয়াসহ আরও অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দরিদ্র এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যশস্য, শুকনা খাবার, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।