চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানা পুলিশ মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির নাম ফারুক ওরফে শামসুল হক। তিনি কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার বাসিন্দা।

কর্ণফুলী থানার উপপরিদর্শক (এএসআই) মানিক মিয়া, এএসআই আব্দুল মালেক পিপিএম ও এএসআই আলীমুল জাহিদ মুন্সির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কর্ণফুলী থানার একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ফারুককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
Jagonews24 Google News Channel
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।