তানিয়া ইসলাম ঝিনুক
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, ফুলে তোরা দিয়ে ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি:

সুলতান সালাউদ্দিন টুকু (এমপি), মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উদ্বোধক: এম.এ সোহেল আহমেদ- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড।

সম্মানীত অতিথি: জনাব হাসানুজ্জামিল শাহীন- সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি।

স্থান: টাঙ্গাইল পৌরসভা ভিআইপি অডিটরিয়াম টাঙ্গাইল।

বিশেষ অতিথি: জনাব মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, টাঙ্গাইল জেলা বিএনপি। জনাব এডভোকেট জাফর আহমেদ- মহাসচিব, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ।

জনাব কাজী জাকেরুল মওলা- সাধারণ সম্পাদক, টাঙ্গাইল প্রেসক্লাব।

সভাপতিত্ব করবেন: মোঃ আরিফুর রহমান, সভাপতি, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড, টাঙ্গাইল জেলা শাখা।

জনাব মোঃ আজগর আলী, সভাপতি, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি।

মোঃ হাবিবুর রহমান- কেন্দ্রীয় উপদেষ্টা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।

এস এম আমান উল্লাহ- কেন্দ্রীয় সমন্বয়কারী, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।

সঞ্চালনায়: মোঃ শামীম আল-মামুন, সাধারণল সম্পাদক, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড, টাঙ্গাইল জেলা শাখা।

অনুষ্ঠানে সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক সমাজ গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও মানবাধিকার সুরক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পরে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথিরা। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।