মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করতে বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কাঞ্চন পৌরসভার কালাদী গ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
শিক্ষার প্রসারে এই মহতী উদ্যোগে নবারুন জুটমিলের মালিক বিজয় মোদিলাল স্কুলের নামে ১ শত ০৩ শতাংশ জমি আনুষ্ঠানিকভাবে দান করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলেন প্রধান অতিথি।
এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অবহেলিত এই জনপদে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন একটি স্কুল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা।@@@
সট:
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু,সংসদ সদস্য নারায়ণগঞ্জ-১,রূপগঞ্জ।