হাসিবুল ইসলাম,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ২ হাজার ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ০৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কজি এমওপি রাসায়নিক সার।২৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ০১ কেজি,১০ কেজি ডিএপি, ১০ কজি এমওপি রাসায়নিক সার, ছত্রাকনাশক রোভরাল।২২০ কৃষকের মাঝে আমের চারা ০২ টি,কাঁঠাল ০২টি,বাতাবি লেবু ০১ টি। ৮০ জনের মাঝে মাল্টা চারা ০২ টি,জলপাই ০৩ টি,জৈব সার ১৫০ কেজি, বাঁশে বাতা ৫টি।৩৪০ জনের মাঝে মেহগণি চারা ০২টি,জাম ০৩টি,জৈব সার ১৫০ কেজি, বাঁশে বাতা ৫টি।১৫০০ জনের মাঝে সবজির বীজ এবং ৬০ জনের মাঝে লেবুর চারা ( সীডলেস) ০৫টি এবং৩০ কেজি করে জৈব সার
বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, অধ্যক্ষ শওকত হায়াত প্রধান (বাবু)।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।
এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত করার জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।