তাহের আহমেদ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২৯ জুন) সকাল ১১টায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান পারসন, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তায়বুন্নেছা আফেন্দি, মো. মুজাহিদ হোসেন, অর্চিতা রানী তালুকদার এবং গণমাধ্যমকর্মী তোফাজ্জল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, মো. ইমরুল হাসান পলাশ, ইয়াসমিন চৌধুরী, মো. কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন, আবু হেনা মস্তফা জামাল, চন্দন ছন্দ পাল, মো. মস্তফা খান, মো. আবু সোহাগ, মো. জামাল মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. শফিকুর রহমান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি নিমগাছ রোপণের উদ্যোগের প্রশংসা করেন এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর প্রতি ভবিষ্যতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের একটি পুরোনো ভবনের মেরামতকাজ পরিদর্শন করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, সরকারের ঘোষিত ‘ওয়ান পারসন, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।