কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুলিয়ারচর থানা পুলিশের বিশেষ অভিযানে অদ্য ০১/০৭/২০২৬ খ্রিঃ ২৪ কেজি গাঁজাসহ ০১ (এক) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কুলিয়ারচর থানা পুলিশ মোবাইল ডিউটি ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভৈরব থেকে পিকআপ যোগে ময়মনসিংহের উদ্দেশ্যে বিপুল পরিমাণে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কুলিয়ারচর থানা পুলিশ টিম দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে অবস্থানকালে সন্দেহভাজন পিকআপটিকে থামার সিগন্যাল দিলে চালক তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে বাজরা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপটি আটক করে আসামি মোঃ ডালিম মিয়া (২৪)-কে গ্রেফতার করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে পিকআপ তল্লাশি করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে কৌশলে মাদক সংগ্রহ করে কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে,