শাহ জামান সিরাজী

উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী অধ্যাপক জনাব এনামুল হক। এ উপলক্ষে কলেজে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম এবং কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। দায়িত্ব গ্রহণ উপলক্ষে সবাই নবনিযুক্ত বিভাগীয় প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহ আলম বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে উখিয়া কলেজকে আরও সমৃদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।”

পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের এই সুন্দর পরিবেশ কলেজ পরিবারের ঐক্য, সৌহার্দ্য এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে থাকবে।

নবনিযুক্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জনাব এনামুল হকের জন্য আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাঁকে সততা, প্রজ্ঞা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।