হাসিবুল ইসলাম,লালমনিরহাট :
লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি নামক এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
(১২ জুলাই রবিবার, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:শরীফুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধরলা নদীর ওই অংশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাশালি চক্র।এতে নদীর গতিপথ পরিবর্তন এবং নদী তীরবর্তী এলাকা ভাঙ্গেনের ঝুঁকিতে পড়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এর তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে অবৈধ
বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এবিষয়ে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো:শরীফুল ইসলাম জানান, পরিবেশ বিপর্যয় রোধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং পলাতক অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।