মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায়
​সামাজিক অপরাধ নির্মূল ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাড়াইল থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​ অতিরিক্ত পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) এর উপস্থিতিতে উক্ত সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকসহ স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
​সভায় নবগঠিত কমিটির সদস্যগণ মাদক, জুয়া, বাল্যবিয়ে, কিশোর গ্যাং, ইভটিজিং, চোরাচালান ও ছিনতাইয়ের মতো অপরাধগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
​তাড়াইল থানা পুলিশ সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। যেকোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন
বলেন,