নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৪) দুপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

‎সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সম্প্রীতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।

‎এসময় জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে, কৃষি, বন্যা পরিস্থিতি প্রতি গুরুত্বা দিয়ে কথা বলেন,মদন আন্তঃজেলা বাস স্ট্যান্ডের নিয়ে কথা বলেন,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রমে সকলের অংশগ্রহণ এবং প্রশাসনের সাথে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

‎জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধন প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি শিক্ষা, সামাজিক সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

‎উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী নির্বাচন অফিসার অন্ত কাপুর বিপুল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনেতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।