পাবনা জেলা প্রতিনিধি,

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
পাবনার আতাইকুলা থানা এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান।

নিহতরা হলেন— অ্যাম্বুলেন্সে থাকা লাশের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে।

পাবনার মাধপুর থানার ওসি মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে এক মেয়ের লাশ নিয়ে পাবনার সাঁথিয়ায় বাড়িতে ফিরতেছিল অ্যাম্বুলেন্সটি। এসময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহত ২ জন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।