নিজস্ব প্রতিবেদক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে (সাইডলাইনে) দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই নেতা চীন-বাংলাদেশ ‘কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার’ গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।

আরও পড়ুন: বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে আইসিটি মন্ত্রীর ৩ দফা প্রস্তাব
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।