জেলা প্রতিনিধি :শামীম আহমেদ
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মোহাম্মদ উসমান গনি।
তিনি ইতিপূর্বে জৈন্তাপুর মডেল থানায় ওসি (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাঁর দক্ষতা ও পেশাদারিত্ব প্রশংসিত হয়েছে।
কোম্পানীগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন মহল তাকে শুভকামনা ও অভিনন্দন জানান।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সুনির্দিষ্ট পদক্ষেপে উপজেলায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং জনগণের জন্য কার্যকর পুলিশি সেবা নিশ্চিত হবে।
নতুন কর্মস্থলে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা।