আরমান হোসেন, নোয়াখালী প্রতিনিধি:

কাতার প্রবাসীর স্ত্রী সানজিদা জাহান সেতু প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছে। দেউটি ইউনিয়নের কুমারঘরিয়া এলাকার মসজিদ বাড়ীর মনির কন্টাক্টর এর মেয়ে এই সানজিদা সেতু।

ছয় সাত মাস পূর্বে বিয়ে হয় দেউটি ইউনিয়নের বাগপাচরা শহীদ রুহুল আমীন নগর এর মোষাররফ হোসেন এর ছেলে কাতার প্রবাসী সাইফুল ইসলাম। গত ২৫ সালের ১৪ ডিসেম্বর নোটারী পাবলিকের এর মাধ্যমে তাদের বিয়ে হয় বলে জানা যায়। বিয়ের তিন মাস পর স্বামী সাইফুল কাতার চলে যায়। গত ৬ জুলাই হঠাৎ করে উদাও হয়ে যায় সানজিদা সেতু।

সোনাইমুড়ী থানায় অভিযোগ করা পত্রে উল্লেখ করা হয়, সানজিদা পরকিয়া প্রেমিককে সাথে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৭ ভরি স্বর্ণ ৩ টা মোবাইল ৫ লাখ টাকা নিয়ে গেছে। পতিশ গ্রামের মো. টুটুল এর ছেলে নিলয় এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলে স্বামী সাইফুল দাবী করেন। এই ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এখন পর্যন্ত তাদের বিষয় কোন তথ্য জানতে পারেনি কেউ।