মোঃ আবুল হাসেম মিয়াজী
ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে চারজনকে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। তবে তাদের ঠেকিয়ে দিয়েছে বিজিবি।
পুশ-ইনের চেষ্টা করা নারী ও শিশুদের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানে নারীকে বলতে শোনা যায়, তার আধার কার্ডসহ ভারতীয় সব কাগজপত্র রয়েছে। তবুও তাকে ‌‘বাংলাদেশি’ বলে এখানে ফেলে গেছে। তার স্বামী মুম্বাইয়ে থাকেন। তাকে সেখানে পৌঁছে দেওয়ার আকুতি জানান। তিনি হিন্দিতে বলতে থাকেন—‘মুম্বাই মে ভেজ দো’ (মুম্বাইয়ে পাঠিয়ে দিন)।
পুশ-ইনে ব্যর্থ হয়ে সীমান্ত থেকে ৭ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।

তিনি জানান, তিন শিশুসহ এক নারী সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এসময় সালদানদী বিওপির নিয়মিত টহল দল শূন্যরেখার কাছে তাদের শনাক্ত করেন। বিজিবি সদস্যরা তাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

 

সীমান্তের শূন্যরেখায় নারী-শিশুকে ঠেলে পাঠাচ্ছে ভারত, আইন কী বলছে

ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।