হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বস্ত্র বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়, সুলতাশী ও বৈদ্যের বাজার এলাকায় সহস্রাধিক অসহায় নারী-পুরুষের মাঝে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। এসময় তার সঙ্গে জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় খোয়াই নদীর কালীগঞ্জ অংশে বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৫০ হাজার মানুষ। এরপর থেকে বিএনপি ও প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়ান।