নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদন পৌরসভার মদন বাজারে পূর্বপরিকল্পিত মদন পৌরসভার প্রচার সম্পাদক বনার মিয়া (৬০)কে মারধর করার কারণে উপজেলা বিএনপি’র সদস্য সাবেক মদন ইউনিয়নের চেয়ারম্যান ও দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে ৪জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রুজেল মিয়া (৩৬) বাদী হয়।
(০৩ আগস্ট ) সকাল ৯ নয় ৩০ মিনিটের দিকে
সাব রেজিস্টার অফিস সংলগ্ন চা,য়ের দোকান এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
হঠাৎ অতর্কিত ভাবে মার ধরে গুরুতর আহত মদন পৌর বিএনপি’র প্রচার সম্পাদক বনার (৬০) কে
উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,
সোমবার সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে চা,য়ের দোকানে চা, খেতে যান মদন পৌর বিএনপির প্রচার সম্পাদক বনার মিয়া দোকানে কথা কাটাকাটি এক পর্যায়ে দলিল লেখক রহিচ মিয়ার সহ তার ছেলে এবং মেয়ের জামাইসহ ৪/৫ জন মিলে তাকে মারধর গুরুতর আহত করে।
লাঠির আঘাতে মদন পৌর বিএনপির প্রচার সম্পাদক বনার মিয়ার মুখে আঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।বর্তমানে তিনি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বড় ছেলে রুজেল মিয়া অভিযোগ করে বলেন,দলিল লেখক রহিছ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হঠাৎ করে আমার বাবার ওপর চা,য়ের দোকানে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি আইনের মাধ্যমে অপরাধীকে গ্রেফতার করে বিচারের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে,
উপজেলা বিএনপি সদস্য দলিল লেখক রহিছ মিয়াকে তার মুঠোফোনে একাধিকবার কল করলে কল রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম
বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।