আবদুর গফুর উখিয়া প্রতিনিধি
গেলো কয়েক সপ্তাহের ভারীবর্ষনে উখিয়া উপজেলায় অনেকের বাড়ীঘর ভেঙ্গে গেছে, পানিঢলে তলিয়ে গেছে অনেক অসহায় পরিবারে সম্পদ।
এ নিয়ে এ পর্যন্ত বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দের আর্থিক সাহায্য সহায়তায় করেছেন।
অনেকে, অনেক কিছু পেলেও, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব সিকদার বিলের স্থানীয় বাসিন্দা বিধবা, সিরাজ খাতুনকে কেউ সামান্যতম সহযোগিতা করেননি বলে
তিনি প্রতিবেদককে জানান। ভাঙ্গা ঘরটি আর্থিক অভাবে নির্মাণ করতে না পারায় অবলা,বিধবা সিরাজ খাতুন হতাশায় ভেঙ্গে পড়েছেন, তিনি প্রতিবেদককে জানান, আমার স্বামী নেই উপযুক্ত সন্তান থাকলেও নেই! তারা আমাকে দেখবাল করেনা,তারা থাকে অন্যত্রে আমি অসহায় নারী, মানুষের দ্বারে,দ্বারে গিয়ে কিছু পেলে তা নিয়ে কোন রকম সংসার চালায়। আমার একটা উপযুক্ত মেয়ে আছে তাকে নিয়ে আমি জীবন কাটায়, আমার ঘরটি ভেঙ্গে যাওয়ায় আমি অনেক বিপদে আছি,শুনেছি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনেক মানবিক একজন অফিসার, ওনি ইচ্ছে করলে আমাক সাহায্য সহযোগিতা করে আমার ভাঙ্গা ঘরটি পূর্ণনির্মাণ করে দিতে পারেন।
আমি প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে হাতজোড় করে অনুরোধ করছি আমার ঘরটা তৈরি করে দেন। আমার মতো অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা করলে আমি এই উপকার চিরকাল মনে রাখবো।