সাভার প্রতিনিধিঃ

আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘন্টা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীগণ।
গত কাল রাত ৮টার সময় মহাসড়কের গাজিপুরা অভারব্রীজের নীচে ইয়াসিন আলী নামের তামিরুল মিল্লাত মাদ্রাসার ৯ম শেনীর শিক্ষার্থী কাভার্ট ভ্যানের নীচে চাপা পড়ে নিহত হয়। তারই প্রতিবাদে আজ সকাল ১০টা থেকে মাদ্রাসা ছাত্ররা রাস্তায় নেমে এসে রাস্তা অবরোধ করে। মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তার ৪/৫ টি পয়েন্টে বিভক্ত হয়ে ঢাকা গামী ও বহির্গামী রাস্তার সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে মিল্লাত সম্মুখ রাস্তায় ফুট অভার ব্রীজ নির্মানের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বেলা ২.৩০ মিনিটের দিকে সিটি প্রশাসক শওকত হোসেন সরকার সহ পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ মাদ্রাসার মেইন গেইটে এসে পৌছাইলে মাদ্রাসা অধ্যক্ষ ড. হেফজুর রহমানের অভ্যর্থনায় মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করেন, এবং প্রায় ১ঘন্টা আলোচনার পর নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষে ফুটঅভার ব্রীজ নির্মান করার ওয়াদা সাপেক্ষে ৩.৩০ ঘটিকায় আলোচনা শেষ করেন। অতপর যান চলাচল স্বাভাবিক হয়।