মির্জা আব্দুর রব বুলবুল

সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে/ছবি-জাগো নিউজ
সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালের লিফট ছিঁড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ফজলু সেখ জাগো নিউজকে জানান, হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনরা নিচতলা থেকে তিনতলায় যেতে লিফটে ওঠেন। তিনতলায় যাওয়ার সঙ্গে সঙ্গে লিফট ছিঁড়ে নিচে পড়ে। এতে করে লিফটে থাকা ছয়জনের মধ্যে তিনজন হাত ও পায়ে কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তবে কেউ গুরুতর আহত হননি।

লিফট থেকে নামার পর মাথা ঘোরে কেন হাসপাতালের ব্যবস্থাপক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, ‌‘আমরা সময়মতোই লিফট সার্ভিসিং করি। কিন্তু কেন এমন হলো তা টেকনিশিয়ান না এলে বোঝা যাবে না। এ ঘটনায় যারা আহত হয়েছিলেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বাড়ি চলে গেছেন।’