শামছুর রহমান মনিরামপুর (যশোর)

যশোরের মনিরামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে ৪টি দিবস পালিত হয়েছে।

আজ বাংলাদেশের কিংবদন্তী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন। ১৯৪৬ সালের এই দিনে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম গ্রহণ করেন। তার পিতার আদি নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। মনিরামপুর থানা বিএনপি কেক কেটে দিবসটি পালন করেন। এ ছাড়াও বেগম জিয়ার জীবনবৃত্তান্ত তুলে ধরে আলোচনা করেন।

জাতীয় শিক্ষা দিবস। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষানীতি নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে দু দল ছাত্রের মাঝে সংঘর্ষ বাধে। আহত হয় ছাত্র নেতা আব্দুল মালেক। ১৫ আগষ্ট ঢাকা মেডিকেলে তিনি শাহাদাত বরণ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনিরামপুর উপজেলা শাখা দিনটিকে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করেছে। শহীদ মালেকের জীবনী নিয়ে আলোচনা করেছে। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

জাতীয় শোক দিবস। আজ একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে স্বপরিবারে খুন হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনিরামপুর উপজেলা শাখা গোপনে জাতীয় শোক দিবস পালন করছে। ঘরোয়া পরিবেশে শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেছে।

বেদনার দিন। আজ বিশ্ব বরেণ্য আলেম তাফসির মাহফিলের কিংবদন্তী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী। ২০২৩ সালের ১৪ আগষ্ট ফেসিস্ট হাসিনা মেডিকেল কিলিং য়ের মাধ্যমে তাকে শহীদ করে। ১৫ আগষ্ট পিরোজপুর পৌরসভার মাছিমপুর সাঈদী ফাউন্ডেশনের পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। মনিরামপুরের সিংহ ভাগ মানুষ আল্লামা সাঈদীর জন্য কেঁদে কেঁদে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে।