নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক অভিযানে মোট ১৫ (পনের) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও চারটি মটর সাইকেলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ এসআই(নিঃ)/মোঃ মিরাজ হোসেন এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কাউছার হোসেন (২২), পিতা-মোঃ হানিফ, মাতা-ইয়াছমিন বেগম, সাং-মধ্য বাসাবো, থানা-সবুজবাগ জেলা-ডিএমপি, ঢাকা, এ/পি-চানমারি ফরিদা ভবনের পার্শ্বে, থানা-ফতুল্লা জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ আরিফ (২৩) পিতা-শাহ আলম, মাতা-লিপি বেগম, সাং-চিকুন্দী, থানা-পালং জেলা-শরীয়তপুর, এ/পি-তল্লা সবুজবাগ, থানা-ফতুল্লা, ৩। সাগর (২৫) পিতা-মৃত-জালাল হেলিম, মাতা-জোসনা, সাং-ইসদাইর, রেললাইন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জদেরকে ইং ১৪/০৮/২০২৬ তারিখ ১৬.২০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর রোড সাকিনস্থ মোস্তফা মিয়ার চায়ের দোকানের পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোট ১৫ (পনের) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা ও চারটি মটর সাইকেলসহ আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।