তানিয়া ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল পৌরসভায় ১৫ নং ওয়ার্ডের আশিকপুর পূর্ব পাড়া স্বেচ্ছাসেবী ফোরামের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল মানবসেবায় আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
“সত্য, সম্প্রীতি ও ন্যায়ের পথে”—এই প্রত্যয়কে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম তাদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে।
ক্যাম্পেইনের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা। এ উদ্যোগের অংশ হিসেবে রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করবেন ডা. রাশেদুল হাসান (রাশেদ)। তিনি এমবিবিএস (রা. বি.), সিসিডি (বারডেম), এফসিজিপি (ফ্যামিলি মেডিসিন), পিজিটি (অর্থো), ট্রেইন্ড ইন পেইন মেডিসিন (ইন্ডিয়া)। তাঁর বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ১০৬৭৫৬।
আয়োজকরা জানান, মানুষের জীবন রক্ষা ও মানবিক সেবার প্রত্যয় থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।