আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ সেয়ের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার (১৯ আগস্ট) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

রুবিওর দাবি, জাপানের নাগরিক আকানে এবং সেনেগালের নাগরিক আব্দুল্লাহ এক্তিয়ার বহির্ভূত ভাবে আমেরিকার কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ‘বিচারের আওতায় আনার প্রচেষ্টা’য় জড়িত।

তাই তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, আইসিসি একটি দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ আদালত। রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর আক্রমণ আমরা বরদাস্ত করব না।

রুবিওর ওই ঘোষণার পরেই আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, তারা তাদের কর্মকর্তাদের পাশে রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রুবিয়োর ঘোষণা করা পদক্ষেপ আইনের শাসনকে দুর্বল করবে।’ বিশ্বের ১২০টিরও বেশি দেশ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তের জন্য ক্ষমতাপ্রাপ্ত এই আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প।

এই নিয়ে আইসিসির ১১ জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করল তার সরকার। তাদের মধ্যে রয়েছেন নয়জন বিচারক এবং প্রধান প্রসিকিউটর।

এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত করা, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে বিভিন্ন পরিষেবা পাওয়ার ওপর বিধিনিষেধ।