মোঃ সাগর (বান্দরবান জেলা প্রতিনিধি :
পার্বত্য বান্দরবান জেলার লামা থানাধীন সরই কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি, পুলিশের বিশেষ অভিযানে( ২০) পিস ইয়াবাসহ মোঃ বেলাল নামে ১ যুবক আটক। আটককৃত যুবকের পরিচয় নাম মোঃ বেলাল, পিতা মোঃ ইলিয়াস সাং জটকি বৈন্যা পাড়া ৪ নং ওয়াড ৫ নং সরই ইউনিয়ন থানা লামা জেলা বান্দরবান পার্বত্য জেলা।
শুক্রবার (২১আগস্ট) কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয় আটককৃত যুবকের কাছ থেকে (২০) পিস ইয়াবা পাওয়া গেছে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ শাহারিয়ার কবির,তিনি বলেন পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ বেলাল নামের এই যুবক কে( ২০) পিস ইয়াবাসহ আটক করা হয়,তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান কেয়াজুপাড়া সরই ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধেপুলিশের এই অভিযান আরো জোরদার করা প্রয়োজন, বিশেষ করে শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে, মাদক বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইননুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।