আরমান হোসেন নোয়াখালী প্রতিনিধি:

০৭ নং হাটপুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে যুব সমাজের উদ্যোগে ০৬ নং ওয়ার্ড কতৃক মাদকের বিরুদ্ধে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলার আওতাধীন ০৭ নং হাটপুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে যুব সমাজের উদ্যোগে ০৬ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন ০৮ নং নোয়াখোলা ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রার্থী মোঃ মাহবুব আলাম, মোঃ ফয়েজ, ০৭ হাটপুকুরিয়া ঘাটলা বাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রীর্থী, আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজ সেবক উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে বলা হয় যুবসমাজ ধ্বংস হলে দেশের ভবিষ্যৎ বিলীন হয়ে যাবে তাই যুবকদের প্রতি অনুরোধ জানান বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সহ নানান ধরনের খেলাধুলায় যুক্ত হওয়ার জন্য এতে করে অনেকটাই মাদক আসক্ত থেকে ফিরে আসতে সক্ষম হবে বলে জানান। সেই সাথে যুবকদের গার্ডিয়ানদের প্রতি অনুরোধ জানানো হয় তাদের সন্তানদের বিষয়ে তদারকি বা খোঁজ খবর রাখার জন্য এবং পাড়া লেখা করার জন্য তাগিদ দেওয়া জন্য, একজন যুবক মাদক আসক্ত হলে একটি পরিবার যেমন ধ্বংস হয়ে যায় তেমনি করে একটি সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। তাই সকল শ্রেনীর মানুষের প্রতি ও দলমত-মত নির্বিশেষে সকলকে আগিয়ে আসুন আমরা মাদককে না বলি, অন্যকেও মাদক থেকে দূরে রাখি।