হাসিবুল ইসলাম লালমনিরহাট.

ত্যাগী ও দলের দুঃসময়ে থেকে বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজ্জাক হোসেন রাজুকে দহগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমজনতা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

রাজনিতীতে যারা ত্যাগী নিরঅহংকার ও কর্মিবান্ধব সংগঠক তারাই অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা।
তবে আসন্ন দহগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে চিএ সম্পুর্ন ভিন্ন।

আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রাজ্জাক হোসেন রাজু বলেন, পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭নং দহগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষ এখনো অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় রয়েছে অনেকটা পিছিয়ে। বিগত সময়ে যারা ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্বে ছিলেন অদক্ষতা, লুটতারাজ,দুর্নিতী ও অযোগ্যতার কারনে জনগনের দৌড়গোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ব্যর্থতার প্রমান দিয়েছেন। জনগনের ভোটে নির্বাচিত সেই চেয়ারম্যনের অদক্ষতা এবং ব্যর্থতার কারনেই এখন পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেকটা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছেন ৭নং দহগ্রাম ইউনিয়নের কয়েক হাজার সাধারণ জনগন।
তিনি আরো বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ জনতা সেইসব অদক্ষ, ব্যাক্তিদেরকে ইউনিয়নের সচেতন জনগন ইউনিয়নের চেয়ারম্যান হিসেব রায় দিবে না কিংবা দেখতেও চায় না।

ইউনিয়ন পরিষদের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে হলে দক্ষ, ত্যগী সাধারণ জনতার পাশে যারা সবসময়ই ছিলো এবং তরুণ নেতৃত্বের লোককেই রায় দিবে ইনশাআল্লাহ।

ইউনিয়নের মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। আগামী নির্বাচনে ইউনিয়নের সাধারণ সচেতন নাগরিকগণ একজন শিক্ষিত, দক্ষতাসম্পন্ন, যোগ্য ও সৎ ব্যাক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।

এসময় দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আগ্রহী নির্বাচনে জনবিচ্ছিন্ন নয়,এখানের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের দোয়া ও আন্তরিক ভালবাসা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে বিজয়ী হয়ে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে জনগনের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে চাই। নির্বাচিত হলে সাধারন জনগনের গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।