1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

গেজেটে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা মির্জা ফয়সল আমীনকে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫-এর বিধান অনুসরণ করে গেজেটটি প্রকাশ করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ১ লাখ ৩১ হাজার ৪০৪।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..