1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

উখিয়া উপজেলা প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ মো. জুবায়ের (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএমের সার্বিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পুলিশ সুপার রুহুল আমিন হাওলাদার ও আসাদুজ্জামান আশিকের নেতৃত্বে পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮/ইস্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক অবস্থায় মো. জুবায়েরকে আটক করা হয়। তিনি ক্যাম্প-৮/ইস্টের এ/বি-৬৬ ব্লকের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র ও গুলি থাকার তথ্য পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প এলাকার একটি মাটির ভিটায় অভিযান চালানো হয়।

এ সময় জুবায়ের কয়েক মাস আগে ওই স্থানে মাটির নিচে অস্ত্র ও গুলি পুঁতে রাখার কথা জানায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাটি খনন করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..