1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রনধীর চক্রবর্তীর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ ফয়সাল রাঙামাটি জেলা প্রতিনিধি!

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রনধীর চক্রবর্তী (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় মারা গেছে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি গত ১৯ অক্টোবর দুর্গা পুজার অষ্টমীর দিন সকালে মন্দিরে পূজার্চনা শেষ করে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের মন্দিরের নিচে একটি সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে বড়ইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মৃত্যুবরণ করেন।

শ্রী রনধীর চক্রবর্তী দীর্ঘ ৩২ বছর ধরে বড়ইছড়ি জগন্নাথ মন্দিরেপুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..