1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর,ধান, ক্ষেত, থেকে অনিল চন্দ্র সিং,এর মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

দীপক শর্মা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর শ্রী অনিল চন্দ্র সিংহের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ ৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়ন ও ১নং পাড়িয়া ইউনিয়নের মধ্যবর্তী স্বাগতম এলাকার মাঠে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত অনিল চন্দ্র সিংহ দক্ষিণ পাড়িয়া সিংহাড়ী গ্রামের বাসিন্দা। তিনি এ এলাকার উলেন চন্দ্রের (ডেকোরেশন) এর বাবা।

উল্লেখ্য, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পাড়িয়া বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় গত তিন দিন আগে নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়েছিল।

তিন দিন পর তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..