1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সিলেট টেস্ট টানা দুই বলে হাসানের দুই উইকেট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

সিলেটপ্রতিনিধি
টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। টানা দুই বলে দুই উইকেট নিয়ে দলকে ভালো শুরু এনে দেন পেসার হাসান মাহমুদ। তবে ভালো সঙ্গে খারাপ খবরও শুনতে হয়েছে স্বাগতিকদের। বাউন্ডারি বাঁচাতে ডাইভ দিতে গিয়ে বাঁ পায়ে গুরুতর চোট পেয়েছেন সাদমান ইসলাম। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা বেশ আগেভাগেই শেষ হয়েছিল। দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়েই। তবে শুরুতেই ঘটে অনাকাঙ্ক্ষিত চোটের ঘটনা ঘটে। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বলটি থামানোর চেষ্টা করতেই সাদমানের বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ব্যাটার।

মাঠে নেমে ফিজিও প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে।

দ্বিতীয় দিনে বাংলাদেশ জোড়া সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। পর পর দুই বলে সেঞ্চুরিয়ান জাঙ্গু ও রস্টন চেজকে সাজঘরে ফেরান তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেও রিভিউ নিয়ে শেষ রক্ষা হয় সফরকারী ব্যাটার বিশপের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..