1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পাবনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

পাবনাপ্রতিনিধি
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহতের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলায় পুষ্পপাড়া হাটের ইজারাদারের কক্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালামকে (৫০)।

নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

অন্যদিকে আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাটের ইজারাদার আব্দুস সালাম ও রিপনসহ কয়েকজন নিয়ে হাটের অফিস কক্ষে বসে ছিলেন। ওই সময় কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার রিপনকে মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..