1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

পাঁচবিবিতে বিজিবির যৌথ অভিযানে ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ মাসুম রেজা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ বিশেষ অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্তোষ মাহাত (৩৫) ও সুজন চন্দ্র রায় (৩৪) নামে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।
রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক। এ সময় বিজিবির বিশেষ টহলদলের পাশাপাশি পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় পাচারকারী চক্রের সদস্যরা কষ্টিপাথরের মূর্তিগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন যথাক্রমে ৪২ দশমিক ৭ ও ৩৭ দশমিক ৬ কেজি; মোট ৮০ দশমিক ৩ কেজি।
পরবর্তী অভিযানে আরও একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়, যার ওজন ৮ দশমিক ৮ কেজি। সব মিলিয়ে উদ্ধার করা তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর আনুমানিক জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।
আটক সন্তোষ মাহাত পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে। অপর আটক সুজন চন্দ্র রায় একই উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে।
উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত মূর্তিগুলো নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..