1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

পাঁচবিবি পৌরসভায় আড়ৎদার সমিতির সভাপতি সজল, সম্পাদক ফাইট নির্বাচিত।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোঃ মাসুম রেজা

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় আড়ৎদার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে মো. হারুনুর রশিদ সজল এবং সাধারণ সম্পাদক পদে মো. জান্নাতুল কুদ্দুস ফাইট নির্বাচিত হন।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কুন্ডু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, কোষাধ্যক্ষ মো. আবু শামা, প্রচার সম্পাদক মো. আবু সাঈদ মোল্লা, সদস্য মো. ইমাম হোসেন, মো. মাবুদ হোসেন, মো. রফিকুল ইসলাম কেনেডি মন্ডল ও মো. জামিরুল ইসলাম।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার কুন্ডু এবং সদস্য সচিব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, কুসুম্বা ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ চৌধুরী ও মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..