মোঃ আবু জাফর মন্ডল:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির শুভেচ্ছা ব্যানারে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাপমারা ইউনিয়ন বিএনপি।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক শাহা আলম সরদার, মোস্তাফিজুর রহমান মোস্তফা, পৌর বিএনপি নেতা শালমান কবির পলাশ, উপজেলা কৃষকদলের সাবেক সহসভাপতি সেকেন্দার আলী সরদার ও উপজেলা জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।