হাসিবুল,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও গরু আটক তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি।
জানা গেছে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য এবং গরু আটক করেছে।
১৪ নভেম্বর ৪:৩০ ঘটিকায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অধিনস্থ সিংগীমারী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সিংগীমারী নামক স্থানে ৮৫ বোতল ভারতীয় কোডোডেক্স সিরাপ এবং ০৬:৩০ ঘটিকায় সিংগীমারী বিওপি’র সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী নামক স্থানে ভারতীয় গরু আটক করে৷
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৮৪,০০০/- টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি।