1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ হজযাত্রীদের টিকার জন্য

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের নির্ধারিত এসব কেন্দ্র থেকে টিকা নিতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে তাদের মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইলের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে হইচই, সতর্ক করলেন ডেপুটি স্পিকার
নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় রয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালকে টিকাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

টিকা গ্রহণ ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন হজযাত্রীরা।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mora.gov.bd) এবং হজ পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..