1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

হরিপুরে দিঘির পাড়ে পড়ে ছিল বাইসাইকেল, পুকুরে মিলল মামা-ভাগিনার মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

দীপক শর্মা রাণীশংকৈল, ঠাকুরগাঁও

একসঙ্গে বাইসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না মামা-ভাগিনার। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

Google Newsএকুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিহতরা হলো উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে উমর আলী (১৫) ও তার ভাগিনা মিরাজ (১৪)। উমর আলী সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মিরাজ ইমরান আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মামা উমর আলী ও ভাগিনা মিরাজ। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনেরা। এরপর শুরু হয় খোঁজাখুঁজি।

একপর্যায়ে রাতে স্থানীয় বড় দিঘির পাড়ে তাদের বাইসাইকেলটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে রাত ২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোরে উদ্ধার করা হয় অপরজনের মরদেহ। এ ঘটনায় পুরো আমগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কীভাবে তারা পানিতে পড়ে যায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাইসাইকেল চালানোর সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে অথবা সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..