দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আজ ঢোলারহাট বাজার, রুহিয়া বাজার ও রামনাথ বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ কামরুল ইসলাম এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞাসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময়কালে কর্মকর্তারা ভোটারদের বক্তব্য শোনেন এবং তাঁদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি ও অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।