দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ২১ প্লাটুন।
নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল।