1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

রুহিয়া উপজেলা প্রতিনিধিঃ বিকাশ সরকার,
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রুহিয়া থানাধীন ১ নম্বর রুহিয়া পূর্ব ইউনিয়নের কালীতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মধুপুর কলেজপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেন (৩২) এবং মধুপুর কুড়ালীপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৪০)। তারা দুজনই রুহিয়া থানার বাসিন্দা।

রুহিয়া থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদক উদ্ধার, মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, কালীতলা বাজারে আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘ভাই ভাই ডেকোরেটর’-এর ভেতর থেকে ২২ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ দশমিক ২ গ্রাম। এ ছাড়া মাদক বিক্রির ৬ হাজার ৩১০ টাকা নগদ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি রুহিয়া থানার মামলা নম্বর ০২/৮৩, তারিখ ৫ অক্টোবর ২০২৬।

রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..