1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ভালুকায় ১১টি অটোরিকশা, ১টি মোটর সাইকেল, ফ্রিজ সহ মালামাল পুরে ছাই।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃমিজানুর রহমান।
ভালুকা উপজেলা মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামে এক বয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি অটোরিকসা ১টি মোটরসাইকেল ফ্রিজ সহ দোকানের সকল মালামাল পুরে ছাই।
গতরাতে গ্যারেজে চার্জ দেওয়ার সময় বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা গঠে।
স্থানীয় সূত্রে প্রকাশ রাতের বেলা অটোরিকশা গুলো চার্জে দিয়ে দোকান ও অটোর মালিক যার যার বাড়ি চলে যায়।রাতের যেকোন সময় চার্জিং পয়েন্টে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের আবির্ভাব হয়।
ক্ষনিকের মধ্যেই দোকানে ও গ্যারেজে আগুন লেগে যায়। আশেপাশের লোকজন আগুন নিভানোর চেষ্টা করে ও নিভাতে না পেরে ফায়ার সার্ভিস কে খবর, ফায়ার সার্ভিস আসার আগেই ১১টি রিক্সা ১টি মোটরসাইকেল, ফ্রিজও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অটো রিক্সার মালিকদের সাথে কথা বলে জানা যায় যে প্রায় ৬০ লাখ টাকার মত পুরে ছাই হয়ে গেছে। উপার্জনের সম্বল পুড়ে যাওয়ায় কান্নাকাটি এ যেন এক করুন দৃশ্য দেখে উপস্থিত সকলেই কষ্টে নিমোজিত হয়ে যায়।
প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..