1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

রাজাগাঁওয়ে ফয়সল আমিনের মেয়ে মির্জা ফাইজা তাসনিমের গণসংযোগঃ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ রমজান আলী,
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন ৩ নং রাজাগাঁও ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার বিকেলে ৩ নং সেনুয়া ইউনিয়নের রাজারামপুর থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে পাটিয়াডাঙ্গী বাজার হয়ে আসাননগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এবং রুহিয়া উপজেলার নির্বাচনী প্রধান সমন্বয়ক আবু হায়াত নুর নবী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রাজাগাঁও ইউনিয়ন নির্বাচনী প্রধান সমন্বয়ক চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, জেলা বিএনপির সদস্য মোঃ আমিনুল ইসলাস আমিন মাষ্টার, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়নের নির্বাচনী সমন্বয় সরকার আলহাজ কুতুবউদ্দিন, রাজাগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ আমিনুর রহমান রিপন, রাজাগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আহসান ফিরেজ মিলন সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ফয়সল কন্যা বলেন, ভোটাধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। নির্বাচিত হলে রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন করা হবে, মাদক নির্মূল করা হবে।
তিনি আরো বলেন এলাকার উন্নয়নের জন্য গণমানুষের দাবি বাস্তবায়নের জন্য কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..