1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর মুগ্ধ বিশ্বাস (১০) নামের এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের কর্মী ও দিনাজপুর থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

মুগ্ধ বিশ্বাস ঠাকুরগাঁও পৌর শহরের জমিদারপাড়া এলাকার বাসিন্দা মানিক বিশ্বাসের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিবারের অজান্তে দুই বন্ধুর সঙ্গে টাঙ্গন নদীতে মাছ ধরতে যায় মুগ্ধ। একপর্যায়ে তারা নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর স্থানে পড়ে নিখোঁজ হয় মুগ্ধ।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক একটার দিকে শিশুটি নদীতে নিখোঁজ হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে দিনাজপুর থেকে ডুবুরি দল এসে তল্লাশি অভিযান শুরু করে।

দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর নদী থেকে মুগ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..