1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

উচ্চ বেতনের প্রলোভনে ইউক্রেনে পাচার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক :

উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,-মিজানুর রহমান (৫৫) ও মো. আবু তাহের লেন্টু (৫০)। মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

এসআরবি জানায়, ভুক্তভোগী রাজন হোসেনকে (২১) নির্মাণকাজে চাকরির কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠান তারা। গত ৭ মে সেখানে পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। প্রশিক্ষণ শেষে রাজনকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়।

যুদ্ধে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন। পরে আহত অবস্থায় পালিয়ে দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজনের বাবা ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার আইনে একটি মামলা করেন।

এ ঘটনায় মঙ্গলবার ভোরে ফরিদপুরের নগরকান্দার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ও একই দিন এসআরবি-৬-এর একটি দল ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টুকে গ্রেফতার করে।

এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে চক্রটির মাধ্যমে প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে রাশিয়ায় নেওয়ার তথ্য পাওয়া গেছে। পরে তাদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন এবং দুজন পালিয়ে দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..