জেলা প্রতিনিধি,নওগাঁ
মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০১ জন মাদক ব্যবসায়ীকে ১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম অদ্য ইং-১২/১০/২০২৬ তারিখ রাত্রি-১৫.৫০ ঘটিকায় ধামইরহাট থানার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর (ধানগোলা) গ্রামস্থ নেংগাপীর দরগা মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রাব্বী হোসেন(১৯) পিতা-মো: সিদ্দিক হোসেন
সাং-বড় শিবপুর (ধানগোলা)
থানাঃ ধামইরহাট
জেলা- নওগাঁ কে ধৃত করেন।আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।