1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ফতুল্লার রহস্যজনক’ বস্তা দেখে ৯৯৯-এ ফোন, ভেতরে মিললো তরুণীর হাত-পা বাঁধা মরদেহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বস্তাটি দেখতে পেয়ে ‍জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা

ফতুল্লার ভূঁইগড় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় গোপন ও মরদেহ গুমের জন্য হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তায় ভরে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের ঢালে একটি রহস্যময় বস্তা দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে, নিহতের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন না করায় তাৎক্ষণিকভাবে ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের লোকজন জানিয়েছে ওই তরুণীকে তারা আগেও ঘটনাস্থল সংলগ্ন এলাকায় দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লিঙ্ক রোডের পাশে ফেলে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..